স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শেরপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের এমএ পাবলিক স্কুলে ‘মুজিবনগর সরকার ও আমাদের মুক্তিযুদ্ধ’ বিষয়ক রচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি ও জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রচনা প্রতিযোগিতায় নাজমুল হোসাইন প্রথম, সুরাইয়া ইয়াসমিন বিথী দ্বিতীয় ও লিমা আক্তার আশা তৃতীয় এবং ক্যুইজে অপরূপা আহমেদ সূচী প্রথম, আরমিন আক্তার আলো দ্বিতীয় ও আরমান হোসেন সিয়াম তৃতীয় স্থান লাভ করে।
























