স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের বটতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আজিজুল হকের স্ত্রী এবং ব্যবসায়ী-রাজনীতিক এনামুল হক ও সাবেক পৌর কাউন্সিল আমিনুল ইসলাম ছলুর মা সদ্য প্রয়াত আলহাজ্ব হামিদা খাতুনের (৭৫) চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল মঙ্গলবার কোরানখানি শেষে বাদ যোহর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় আয়োজিত দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ। চেহলামে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনু, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক কর্ণেল আরিফ, মাদ্রাসা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ এডভোকেট মজিবুর রহমান, সমাজসেবক আলহাজ্ব্ এডভোকেট আল ফারুক ডিউন, মরহুমার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী-রাজনীতিক এনামুল হক, সাবেক পৌর কাউন্সিল আমিনুল ইসলাম ছলু ও ইমরানসহ বিপুল সংখ্যক মানুষ শরিক হন। পরে আমন্ত্রিত মেহমানসহ মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থীকে মধ্যাহ্নভোজ করানো হয়।
উল্লেখ্য, ১৪ এপ্রিল শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন ধার্মিক ও সমাজ সচেতন মহিলা আলহাজ্ব হামিদা খাতুন।
























