ads

মঙ্গলবার , ১৭ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় দ্বিতীয়বারের শিলাবৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি

খবর টি পড়েছেন : ১৮২
নকলায় দ্বিতীয়বারের শিলাবৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ১৬ এপ্রিল সোমবার রাতে হঠাৎ উপজেলার গণপদ্দী, বানেশ্বরদী, পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর, চন্দ্রকোনা ইউনিয়ন ও নকলা পৌর এলাকার কিছু অংশের উপর দিয়ে বয়েযাওয়া কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে চাল হয়েছে এমন ধান পড়ে গেছে এবং অনেক ক্ষেতের ধান গাছ পানিতে পড়ে যাওয়ায় নষ্ট হওয়ার আশংকা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ এলাকার কৃষকরা জানান,সোমবার রাতে ঝড় ও শীলাবৃষ্টির কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি ছাড়াও বিভিন্ন শাক-সবজি আবাদের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাছাড়া কিছু কাচাঘর এবং গাছপালাও বিনষ্ট হয়। চলতি মৌসুমে দ্বিতীয় বারেরমতো ঝড় ও শীলাবৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষতি হওয়ায় অনেক কৃষক আগামী দিনে সংসার চালাতে চিন্তিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর জানান, গণপদ্দী, বানেশ্বরদী ও চন্দ্রকোনা ইউনিয়নে ক্ষতি বেশি হয়েছে। এত অল্প সময়ের মধ্যে ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি। খুব দ্রুত ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, তারা সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে যা দেখেছে, তাতে এই শিলাবৃষ্টিতে কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে আলহাজ্ব হামিদা খাতুনের চেহলাম অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads