ads

মঙ্গলবার , ১৭ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩৭
নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মুনসুর আহম্মেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আনিসুর রহমান, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ। আলোচনা সভায় বক্তরা দিবসটির ইতিহাস ও তার তাৎপর্য নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আলহাজ্ব হামিদা খাতুনের চেহলাম অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads