ads

মঙ্গলবার , ১৭ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২০৭
শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর।
আলোচনা সভায় মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম। ওইসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কলেজ রোডের আওয়ামীগ কার্যালয়ে আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা নুর আলম সিদ্দিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি লাবিনা আক্তার লিমা, জেলা পরিষদ সদস্য ও খড়িয়াকাজির চর ইউনিয়ন আ’লীগ সভাপতি এম.এ খালেক, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মনিরুজ্জামান মনির, শ্রীবরদী সদর আ’লীগ সভাপতি আব্দুস সাত্তার, তাতিহাটি ইউনিয়ন আ’লীগ সভাপতি এডভোকেট মঞ্জুরুল ইসলাম, ভেলুয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ, সদর ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক আব্দুল হালিম, আ’লীগ নেতা আবু সাঈদ হিটলার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে লেবু জাতীয় ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads