ads

মঙ্গলবার , ১৭ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির মামলায় ২ যুবকের সাজা

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির মামলায় ২ যুবকের সাজা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির চাঞ্চল্যকর মামলায় অন্তর মিয়া (২১) ও রানা (২০) নামে ২ যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন আসামীদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত অন্তর নালিতাবাড়ী উপজেলার ছিটপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ও রানা একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২১ মে সন্ধ্যার পর নালিতাবাড়ী উপজেলার ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও স্থানীয় বিন্নিবাড়ী গ্রামের কৃষক পরিবারের মেয়ে (১৩) কোচিং শেষে বাড়ি ফেরার পথে বখাটে যুবক অন্তর ও রানা মোটরসাইকেলযোগে তার কাছে গিয়ে শ্লীলতাহানি করে এবং এক পর্যায়ে জোরপূর্বক তাকে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে। ওই স্কুলশিক্ষার্থীর সঙ্গে থাকা বান্ধবিদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে অন্তর ও রানাকে হাতেনাতে ধৃত করে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনায় শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তদন্ত শেষে উভয় আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী ও ভিকটিমসহ ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার শিশু আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঐতিহাসিক মুজিবনগর দিবসে এমএ পাবলিক স্কুলে ক্যুইজ ও… পরবর্তী সংবাদ শেরপুরে ১১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads