ads

সোমবার , ১৬ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবার কবরের পাশে শায়িত হলেন সাবেক সাংসদ খন্দকার খুররম

খবর টি পড়েছেন : ১৮১
বাবার কবরের পাশে শায়িত হলেন সাবেক সাংসদ খন্দকার খুররম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বাবা মাওলানা আব্দুর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির খন্দকার মো. খুররম (৬৫)। তাকে সোমবার উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কবরাস্থানের পাশেই পরিত্যক্ত মাঠে অনুষ্ঠিত জানাযা নামাজে ইমাম ছিলেন ভায়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. মিজান। ১৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। দীঘদিন ধরে তিনি হৃদরোগ, ডাবেটিক সহ নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। গত ৭ এপ্রিল তিঁনি চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় জন্মগ্রহণকারী খন্দকার মোঃ খুররম এরশাদ সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে জাতীয় পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে তিঁনি উপমন্ত্রীর পদমর্যাদায় জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল রবিবার রাজধানীর সংসদ ভবন চত্বরে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে জামালপুর ও গ্রামের বাড়ী ভায়াডাঙ্গা এলাকার হাঁসধরা গ্রামে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল শোক প্রকাশ করেছেন।
গ্রামের বাড়িতে মরহুমের জানাযা নামাজে স্মৃতিচারণ ও আত্মার মাহফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই খন্দকার মোঃ ফারুক আহমেদ, রেজাউল করিম, ছেলে রোমীও খন্দাকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মোঃ নুরল ইসলাম হিরু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর ইসলাম বাদশা, আওয়ামী লীগ নেতা মোহসীনুল বারী রুমী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, পৌর সভার মেয়র আবু সাইদ, বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম প্রমুখ। জনপ্রিয় নেতা মরহুম সাবেক এমপি খন্দকার মো. খুররমের জানাযা নামাজে শ্রীবরদী, ঝিনাইগাতী ও বকশীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গানে-আনন্দে বৈশাখী আড্ডা পরবর্তী সংবাদ ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা : ড.…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads