শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ স্কুল কলেজের শিক্ষার্থী, নানা শ্রেণী পেশার লোকমঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে পান্তা উৎসবের সাথে সাথে উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র ও প্রতিবন্ধী শিশু শিল্পীদের মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল হক, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা পরিষদ সদস্য আবু জাফর, আব্দুল্লাহেল আল আমিন, মরহুম আজহারুল ইসলাম প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ
উপস্থিত ছিলেন। পরে দুপুরে প্রীতি হাডুডু, রশিটানা ও মহিলাদের জন্য পাতিল ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।
























