ads

শনিবার , ১৪ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

খবর টি পড়েছেন : ১১৮
নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪২৫ কে। এ উপলক্ষে ১৪ এপ্রিল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদরফদার সোহেল রহমানের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সহকারী কমিশনার (ভূমি) জাহেদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন থেকে শিশু ও কিশোর-কিশোরী, তরুণ-তরুণী এবং সব বয়সী মানুষ অংশ নেয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নালিতাবাড়ী শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় পান্তা ভোজের। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুক্ত মঞ্চে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বর্ণিল সাজে মঙ্গল শোভাযাত্রা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads