নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শনিবার নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও পান্তা ভোজসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার’র নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক উপাধক্ষ মোহাম্মদ আলতাব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।
বাংলার রূপ-বৈচিত্র ও নানা ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ও নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজিত স্কুল মাঠে পান্তাভোজে অংশ গ্রহণ করেন।
























