ads

রবিবার , ১৫ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ॥ শেরপুর সদর জয়ী

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ॥ শেরপুর সদর জয়ী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা ২০১৮ শুরু হয়েছে। ১৪ এপ্রিল শনিবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ ৩-০ গোলে আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়। জয়ী দলের পক্ষে স্ট্রাইকার রনি মিয়া প্রথমার্ধের ২৩ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটে পর পর দুই গোল করেন। পরবর্তীতে স্ট্রাইকার রনিকে পেনাল্টি বক্স্রের ভেতর প্রতিপক্ষের দুই ডিফেন্ডার ধাক্কা দিয়ে ফেলে দিলে বিধি সম্মত না হওয়ায় রেফারি মজিবর রহমান ফাউলের বাঁশি বাজান। এতে ৬১ মিনিটের সময় মিডফিল্ডার রাজন পেনাল্টিতে আরও ১টি গোল করেন। তবে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের সময় আরও একবার পেনাল্টি পেয়েছিলো সদর উপজেলা একাদশ। আদিবাসী একাদশের বক্সের ভেতর প্রতিপক্ষের স্ট্রাইকার রনিকে করা সেই ফাইল থেকে আতিক পেনাল্টি কিক নিলেও গোলকিপার সেটা ফিরিয়ে দেওয়ায় আরও একটি গোল বঞ্চিত হয় সদর উপজেলা একাদশ।
বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খালিদ বিন নূর, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম ও ডিএফএ সাবেক সভাপতি মুুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু।
ডিএসএ অতিরিক্ত সাধারন সম্পাদক মানিক দত্ত জানান, ওই প্রতিযোগিতায় ৫ উপজেলা এবং একটি আদিবাসী ফুটবল দলসহ ৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ পরবর্তী সংবাদ শেরপুরে এমএ পাবলিক স্কুলে বর্ষবরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads