ads

শুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভাষা সৈনিক রফিক মাস্টার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

খবর টি পড়েছেন : ১৩৭
শেরপুরে ভাষা সৈনিক রফিক মাস্টার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভাষা সৈনিক রফিক মাস্টার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৩ এপ্রিল শুক্রবার সকালে শহরের কান্দাপাড়া মহল্লার ভাষাসৈনিক রফিকনগর এলাকায় ওই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি এস এম আব্দুল হক মজনুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের প্রতিষ্ঠাতা, প্রয়াত ভাষা সৈনিক রফিক মাস্টারের পুত্র এডভোকেট গোলাম হক সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, সমাজসেবক আসাদুজ্জামান লায়ন, মোশারফ হোসেন মিষ্টু, প্রভাষক শরাফত আলী, রেজাউল করিম মাস্টার, মাহমুদ খলিল সালাউদ্দিন, ডাঃ এসএম নজরুল ইসলাম, ডাঃ মোঃ শামছুদ্দিন, মাহবুব আলম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলা নববর্ষের অঙ্গীকার : তালাত মাহমুদ পরবর্তী সংবাদ শেরপুরে নববর্ষ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads