ads

শুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলা নববর্ষের অঙ্গীকার : তালাত মাহমুদ

খবর টি পড়েছেন : ১৭০
বাংলা নববর্ষের অঙ্গীকার : তালাত মাহমুদ
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

বিশ্ব ভ্রহ্মান্ডের সবকিছুই আঙ্কিক নিয়মে আবর্তিত। নিয়মের ব্যতিক্রম ঘটলেই ফল হয় তার উল্টো। তখন সাজানো গোছানো আর সব পরিপাটিই এলোমেলো হয়ে যায়। সৃষ্টি করে বিতর্ক বিসম্বাদের। অথচ মানুষের সহজাত প্রবৃত্তি পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানানো। আর এটাই প্রকৃতির খেলা, এই খেলা নিয়েই কেটে যায় আমাদের জীবন বেলা। নানা পরীা নিরীা এবং গবেষণার মাধ্যমে আমরা সভ্যতার উত্তরণ আর উৎকর্ষ সাধন করি। ইতিহাসের পাতায় রেখে যাই কীর্তিগাঁথা। আবার কেউ বা রেখে যায় কলঙ্ক গাঁথা। নাড়ির সম্পর্কের টানে তাই বারবার ফিরে আসে আমাদের প্রতিটি জাতীয় উৎসব। বাংলা শুভ নববর্ষ সেই উৎসব সমূহেরই অন্যতম একটি।
চৈনিক ‘বঙ’ শব্দ থেকে বাংলা শব্দের উৎপত্তি। ‘বঙ’ শব্দের অর্থ জলাশয়। এককালে হাওর-বাওর, খাল-বিল, নদী-নালায় ভরপুর ছিল আজকের এই বাংলাদেশ। হিমালয়ের মানস সরোবর থেকে যেমন ব্রহ্মপুত্র নদের উৎপত্তি এবং বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তেমনি গঙ্গা, বুড়িগঙ্গা, কপোতা, পদ্মা, মেঘনা, তিস্তা ও যমুনার মত অসংখ্য খরস্রোতা নদী, উপ-নদীর স্রোতাধারার সাথে উজান থেকে বয়ে নিয়ে আসা পলিমাটি আর পাহাড়ের লাল মাটির নির্যাসে এই অঞ্চলের নিম্নাঞ্চল ভরাট করে তোলে। অতপর হাজার হাজার বছরের ব্যবধানে বঙ্গোপোসাগরের তলদেশ থেকে ধীরে ধীরে জাগ্রত হয়ে উঠেছে বিস্তীর্ণ জলাভূমিÑ ‘বাংলাদেশ’ নামক এই ব-দ্বীপ। তারপর দেশী বিদেশী মানুষের যৌথ প্রক্রিয়ায় এদেশে বসতি গড়ে উঠে। মূলতঃ ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই ভিনদেশী মানুষ এদেশে আগমন করে এবং এ অঞ্চলের প্রাকৃতিক শোভা আর অনুকূল আবহাওয়া তাদেরকে বসতি স্থাপন করতে উদ্বুদ্ধ করে এবং ভীনদেশী শাসকরা শুধু প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের মনোলোভা মাৎসর্য্যে পুলকিত হয়েই প্রভাব খাটিয়ে অধিকৃত এলাকায় নিজস্ব পদ্ধতির শাসন ব্যবস্থার প্রচলন করে। প্রাক সনাতনী ব্যবস্থায় পর্যায়ক্রমে স্থান লাভ করে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। কালক্রমে ভারতবর্ষে সনাতন বা হিন্দু ধর্ম সহ বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও ভাষার প্রচলন হয়। অতপর ইসলামের চারণ ও লালন ত্রে আরব জাহান থেকে বিভিন্ন অলি, আউলিয়া, গাউস কতুব, তথা বুজুর্গ ব্যক্তি ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন এবং বঙ্গদেশ সহ এ উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাণিজ্য করতে এসেও অনেক ভীনদেশী বণিক এদেশের চমৎকার আবহাওয়া, পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা এদেশেই স্থায়ীভাবে থেকে যান। এদেশের আদি বাসিন্দা আর্য্য, দ্রাবিড় ও মোঙ্গলীয় জাতি গোষ্ঠীর লোকজন।
সঙ্গতঃ কারণেই আমাদের দেশের মানুষ বিভিন্ন কৃষ্টি ও সভ্যতার আলোকে উদ্ভাসিত। এই নাতিশীতুষ্ণ বাংলাদেশের মানুষ শুরু থেকেই ধর্মভীরু। ধর্মীয় আচার আচরণেও এদেশের মানুষ যেমন জাতিগতভাবে আন্তরিক, সংবেদনশীল ও অতিথিপরায়ণ তেমনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রান ইত্যাদি ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম পালন রীতিও ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বিদ্যমান। বছরের বারোমাসে তেরো পার্বন নিয়ে এদেশের মানুষ হামেশায় ব্যস্ততার মাঝে কালাতিপাত করে। কিন্তু হালে নানা কারণে এসব কিছুর ব্যতিক্রম ঘটছে। সামাজিক অবয়, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক ব্যর্থতাই এর অন্যতম কারণ বলা যায়। এসবের মূলে রাষ্ট্রীয় পর্যায়ে বলিষ্ঠ নেতৃত্ব ও সুনির্দিষ্ট কর্মসূচির অভাব অন্যতম কারণ।
প্রকৃত অর্থে সম্রাট আকবরের শাসনামল থেকে বাংলা সাল প্রচলিত হয়। কাকতালীয়ভাবে মিলে যাওয়া সম্রাট আকবরের তারিখ-ই-ইলাহী ৯৬৩ হিজরী থেকে সৌর দিবসের মাধ্যমে যে বাংলা সনের গণনার যাত্রা শুরু সেই বাংলা সনের নববর্ষ পহেলা বৈশাখ থেকে সূচনা হয়েছিল কৃষক-প্রজাদের নিকট থেকে বকেয়া খাজনা আদায়ের কার্যক্রম। কালক্রমে তা বাঙ্গালীর ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি হিসেবে পরিগণিত হয়েছে। পূরনো দিনের কান্তি আর অবসাদ ধুয়ে মুছে নতুনের আস্বাদন লাভের ব্রত নিয়ে আমাদের মাঝে প্রতিবারের মত এবারও এসেছে শুভ নববর্ষÑ পহেলা বৈশাখ।
আমাদের সমাজে ইংরেজী সালের বহুল ব্যবহার থাকলেও ধর্মীয় মাসের ব্যবহারও বিদ্যমান রয়েছে। তবে যে কোন শুভ কাজে বাংলা সালের ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। বিবাহ, খাতনা, গৃহনির্মাণ, নবান্ন উৎসব তথা পান্তা খাওয়া, মেলায় যাওয়া, আনন্দ করাসহ বিভিন্ন পূজা পার্বন ইত্যাদি বিষয়ে বাংলা সালের, মাসের বা দিনের ব্যবহার সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে। বাংলা নববর্ষের সূচনা লগ্নে যেমন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিা প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে তেমনি কোন কোন ধর্মীয় সম্প্রদায় এই শুভ দিনটিকে অত্যন্ত পূণ্যের ও পরিত্রাণেরও দিন মনে করে থাকে। বিদায়ী বছরের চাওয়া-পাওয়া হিসেব নিকেশ চুকিয়ে নতুন করে শুভ মহররত অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসায়ীরা। শুভ হালখাতা এর অন্যতম উদাহরণ। বিগত বছরের কান্তি আর অবসাদকে মুছে ফেলে নতুন বছরে যাতে সুখ আর সমৃদ্ধির সোনালী দিগন্ত উন্মোচিত হয় সেই প্রত্যাশায় বর্ষবরণ বন্দনা গীত হয় এবং আবহমানকাল ধরেই মানুষ চিত্ত-বিনোদনের জন্য নানা অনুষ্ঠান ও মেলার আয়োজন করে থাকে। জারি, সারি, ভাওয়াইয়া, ঘোড়াদৌড়, ষাঁড়ের লড়াই, পুতুল নাচ এবং নানা পন্যসামগ্রী কেনাবেচার জন্য বিশেষ মেলার আয়োজন করা হয়। মৃৎ-শিল্পের বৈচিত্র্যপূর্ণ হাট বসে গ্রামে-গঞ্জে ও শহরের মেলাগুলোতে। ঈদ বা পূজা পার্বনের মতই সার্বজনীন বাংলা শুভ নববর্ষের প্রথম দিনটিকেই অত্যন্ত আদর সোহাগ আর আনন্দাবেগে বরণ করে নেয় এই জাতি। রাজধানী ঢাকার রমনা বটমূল থেকে সারাবাংলার কোথাও বাদ যায় না বর্ষবরণের পালা। পান্তা খাওয়া আর রং মেখে সং সেজে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা মুহুর্তের জন্য হলেও মানুষকে অনাবিল আনন্দ দিতে সহায়তা করে থাকে।
কবি বলেছেনÑ‘নব নবীনের গাহি জয়গান/এসো হে এসো হে/এসো হে নতুন’। পল্লীর বাউল এখন নগর বাউলের রূপ নিয়েছে। তাই শহরের রঙ্গ মঞ্চে পরিবেশিত নগর বাউলের গানে এখন বিদেশী সংস্কৃতির ছড়াছড়ি। গ্রামের বাউল শিল্পী ও বয়াতীদের কদর ফুরিয়ে গেছে। গ্রামীণ বৈশাখী মেলা এখন শহরের কাচারী মাঠে আর নগরের রমনা বটমূলে শোভা পায়। গ্রামের সাধারণ মানুষের রক্তচোষা এক শ্রেণীর শহুওে এইদিনে খদ্দরের পাঞ্জাবী গায়ে দিয়ে বেড়ায় আর লাখ টাকার ইলিশ পান্তা দিয়ে খায়।
একদা বাংলার মানুষের ঘরে গোলাভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল আর গোয়াল ভরা গরু ছিল, সেই সব মানুষের সংসারে আজ দারিদ্র্যের হাহাকার, ুধার অনলে দাউ দাউ করে জ্বলছে ভূখা-নাঙ্গা মানুষের পেট। জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে আমাদের সুকমার সুক্ষ্মবৃত্তি, চেতনা আর উৎসাহ উদ্দীপনার প্রসূন। আবহমান বাংলার শাশ্বত আবেদন নিয়ে যে নববর্ষ আমাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়। লজ্জায় আর অপমানে নীরবেই ফিরে যায় শুভ পয়লা বৈশাখ। প্রতিবছর আমরা কেবল আমাদের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেই ান্ত থাকি। কিন্তু ভাগ্যের পরিবর্তন আমাদের ঘটে না। আজকের বৈশাখী মেলার ঝুরি-জিলেপী বুঝি বা আগের মত নয়। এদিনে মানুষের বাড়ি বাড়ি যেভাবে আনন্দের ঢল নামতো; সেটাও আজ অনেকের কাছেই স্মৃতিময় উচ্ছাস!
সমস্যা জর্জরিত ও দারিদ্র্য পীড়িত অসহায় মানুষের মুখে হাসি ফুটানো আজ সচেতন সমাজের সবচে বড় কর্তব্য। এই কর্তব্য পালনে ফলিত ভূমিকা পালন সকলের জন্যই কর্তব্য বলে মনে করি। আর্থ সামাজিক প্রোপটে মানকৃত অভীা রচনা করে এদেশের মানুষের হারানো ঐতিহ্য পূণরুদ্ধার করতে নির্বিশেষে সকল মহলের সম্মিলিত চেষ্টা চালাতে হবে। জারি, সারি, যাত্রা, ভাওয়াইয়া, পল্লীগীতি, পালাগান, লোকজ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি তথা লাঠিখেলা, কাবাডি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, ষাড়েঁর লড়াই, ঘোড়াদৌড় আর পুথিপাঠ, কিচ্ছা কাহিনী বা বাউল গানের যে সুর চারদিকে অনুরণিত হতো- আজ সে সুরের বালাই নেই। অথচ এগুলোই আমাদের পল্লী সাহিত্যের অমূল্য সম্পদ। গ্রাম-বাংলার মানুষের আনন্দের একমাত্র অবলম্বন।
যুগ-যন্ত্র-জ্বালায় জর্জরিত এ জাতি অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবয় তথা বেকারত্ব, সন্ত্রাস, স্থবিরতা, ঘুষ-দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ইত্যাদি জটিল উপসর্গের কারণে জাতীয় উন্নয়ন আজ সুদূর পরাহত। বৈরী পারিপার্শি¦কতায় দেশাত্মবোধ, মায়া-মমতা, আন্তরিকতা আর সংবেদনশীলতা লোপ পেতে বসেছে-আমাদের কোমল অনুভূতিগুলো হিমায়িত করে ফেলা হচ্ছে। বহিঃশত্রুর অপতৎপরতা তো রয়েছেই। এসবের পরেও এবার শুভ নববর্ষে আমাদের প্রার্থনা হোক সুখ-শান্তি ও সমৃদ্ধির।
লেখক : সভাপতি, কবি সংঘ বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কৃষকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে ভাষা সৈনিক রফিক মাস্টার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads