ads

শুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪২
শেরপুরে কৃষকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আক্কাছ আলী (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাকুরিয়া তিলকান্দি গ্রামের রৌহা বিলসংলগ্ন একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আক্কাছ পাকুরিয়া তিলকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে আক্কাছ আলী গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে আত্মীয়-স্বজন জানতে পারেন, রৌহা বিলসংলগ্ন ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
সদর থানার এসআই বন্দে আলী মিয়া শুক্রবার দুপুরে বলেন, ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ॥ শেরপুরে গ্রেফতার যুবক… পরবর্তী সংবাদ বাংলা নববর্ষের অঙ্গীকার : তালাত মাহমুদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads