ads

বৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ॥ শেরপুরে গ্রেফতার যুবক কারাগারে

খবর টি পড়েছেন : ১৬৪
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ॥ শেরপুরে গ্রেফতার যুবক কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ কাবা শরীফের ওপর আপত্তিকর ছবি লাগিয়ে তা ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শেরপুরে বাপ্পী চন্দ্র দাস (২০) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। ১০ এপ্রিল মঙ্গলবার রাতে শহরের মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে স্থানীয় বিকাশ চন্দ্র দাসের ছেলে। বুধবার বিকেলে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় বাপ্পীকে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নওজেস আলী মিয়া জানান, ৯ এপ্রিল সোমবার বাপ্পী দাস তার ব্যবহৃত একটি সিম্ফনী ভি-৪২ মডেলের মোবাইল ফোন সেটে ফেসবুক আইডির মাধ্যমে পবিত্র কাবা শরীফের ওপর একটি আপত্তিকর ছবি সংযোজন করে তা ছড়িয়ে দেয়। পরে বিষয়টি ওই রাতে পুলিশ প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ডিবির এসআই ফজলে এলাহীর নেতৃত্বে এএসআই আ. কাইয়ুম আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের মাধবপুর মহল্লায় অভিযান চালিয়ে বাপ্পী চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী চন্দ্র দাস কাবা শরীফের ওপর হনুমান বসানোর ওই আপত্তিকর ছবি লাগিয়ে পোস্ট করার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে ডিবির এসআই ফজলে এলাহী সাংবাদিকদের জানান, ওই আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত বাপ্পি দাসের মোবাইল ফোন সেটটি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় গ্রেফতারকৃত বাপ্পী চন্দ্র দাসকে আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের নিয়মিত মামলা দায়ের জন্য আইজিপি অফিসের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আউশ প্রণোদনার বীজ ও সার পেল ৬৯০… পরবর্তী সংবাদ শেরপুরে কৃষকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads