ads

বৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৫০ জন ভিক্ষুককে অনুদান

খবর টি পড়েছেন : ১৭৬
শ্রীবরদীতে পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৫০ জন ভিক্ষুককে অনুদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৫০ জন ভিক্ষুককে আর্থিক সহায়তাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে। ১১ এপ্রিল বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে কেকেরচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে ওই অনুদান তুলে দেন। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার ভিক্ষুকমুক্ত দেশ গড়তে চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা হিসাবে এ অনুদান। ভিক্ষাবৃত্তি একটি নিকৃষ্টতম কাজ, এটা না করে আপনারা এ অনুদান সঠিকভাবে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।
এ উপলক্ষে কেকেচর ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ মিজানুর রহমান প্রমুখ।
জানা যায়, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় শ্রীবরদী পৌরসভা, কেকেরচর, ভেলুয়া, কুড়িকাহনিয়া ও গড়জরিপা ইউনিয়নের ৫ জন ভিক্ষুককে ছাগল, ২২ জনকে হাঁস-মুরগি, ১ জনকে ২ হাজার নগদ টাকা ও টং দোকান, ৬ জনকে সেলাই মেশিন ও একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ১৫ জনকে ৫ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২৫ নদ-নদীর ১৭টিই বিলীন পরবর্তী সংবাদ শেরপুরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads