ads

বৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘পুরুষই পারে ধর্ষণ বন্ধ করতে’ এ স্লোগানে দেশব্যাপী গণধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাগরিক সংগঠন জনউদ্যোগ এবং এইচআরডি ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন প্রমুখ। ওইসময় বক্তারা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর প্রতি পুরুষের সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করেন।
মানববন্ধনে মানবাধিকার কমিশন, মহিলা পরিষদ এবং শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, রক্তদিন জীবন বাঁচান (রজীবা)সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৫০ জন ভিক্ষুককে অনুদান পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আউশ প্রণোদনার বীজ ও সার পেল ৬৯০…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads