মওদুদিবাদীরা মুসলমানদের ধোঁকা দিচ্ছে ॥ শেরপুরে ইফা মহাপরিচালক

খবর টি পড়েছেন : ১৩০
মওদুদিবাদীরা মুসলমানদের ধোঁকা দিচ্ছে ॥ শেরপুরে ইফা মহাপরিচালক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মওদুদিবাদীরা মুসলমানদের ধোঁকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। তিনি ৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলেম-ওলামাগণের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন। ওইসময় তিনি বলেন, ইসলামের নামে শয়তানী করছেন মিসরের মুসলিম ব্রাদারহুড, তুরস্কের ফতুকুল ও ভারতের ড. জাকির নায়েক। আর তাদের মূল উৎস হলো মওদুদি জামায়াত। তারা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য মুসলমানদের ধোঁকা দিচ্ছে, মুসলমানের রক্ত ঝরাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আলেম সমাজ হলেন সমাজের আর্শিবাদ। তারা যদি যথাযথভাবে কাজ করেন, তাহলে সমাজটা ঠিক থাকবে। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, ডাক্তার ডাক্তারের কাজ করবে, আলেম সমাজ শান্তিশৃঙ্খলা রাখতে কোরআন-সুন্নাতের আলোকে বয়ান করবেন, খুতবা দেবেন-এমনটাই হওয়া উচিত।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ওই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খালেদ বিন নূর, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হাবেজ আহম্মেদ।
সভায় জেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা স্কুল এবং বিভিন্ন মাদরাসার সুপার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটা সংস্কারের দাবিতে শেরপুরে মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে ২৫ নদ-নদীর ১৭টিই বিলীন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads