স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কারের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে আন্দোলন সমর্থনকারী শিক্ষার্থীরা। ১০ এপ্রিল বুধবার সকালে শহরের থানা মোড়ে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-শেরপুর জেলা’র ব্যানারে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ওই সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধা শক্তি মুক্তি পাক’ বলে শ্লোগান দেয়।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে কোটা সংষ্কারের দাবি মেনে না নিলে ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।























