ঝিনাইগাতীতে দেয়াল চাপায় গৃহবধূ নিহত

খবর টি পড়েছেন : ১৪৮
ঝিনাইগাতীতে দেয়াল চাপায় গৃহবধূ নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মাটির ঘরের দেয়াল চাপায় মমেতা বেগম (৫০) নামে এক গৃহবধূ মারা গেছেন। ১১ এপ্রিল বুধবার ভোরে উপজেলার পূর্বধানশাইল গ্রামে ওই ঘটনা ঘটে। মমেতা উপজেলার চাপাঝোড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী ও পূর্বধানশাইল গ্রামের মৃত মমিজল হকের মেয়ে।
জানা যায়, মমেতা বেগম গত মঙ্গলবার বিকেলে পূর্বধানশাইল গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার ভোরে তিনি নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হন। ওই সময় তার বাবার বাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘরের জরাজীর্ণ দেয়ালের সঙ্গে ঠিকে দেওয়া বাঁশের সঙ্গে তিনি ধাক্কা খান। এতে দেয়ালটি তার ওপর পড়ে গেলে তিনি দেয়ালের নিচে চাপা পড়েন। ওই সময় তার ডাক-চিৎকারে আত্মীয়-স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তিনি সেখানেই মারা যান।
ঝিনাইগাতী থানার এসআই কামালউদ্দিন বলেন, ওই ঘটনায় মৃত মমেতার ছেলে হাফেজ মুসলিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মৃতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মা সমাবেশ ও টিফিন বক্স বিতরণ পরবর্তী সংবাদ কোটা সংস্কারের দাবিতে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads