নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় মা সমাবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নকলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৩টি বিদ্যালয়ের ৯০৩ শিক্ষার্থীর মাঝে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর অর্থায়নে নকলা ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করার লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ওইসব টিফিন বক্স বিনামূল্যে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা শাহিন আল মামুন, এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মোঃ আব্দুর রহিম ও অন্যান্যদের মধ্যে ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মনসুর আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় সাংবাদিক, সংশ্লিষ্ট ১৩ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক এবং শতাধীক মায়েরা উপস্থিত ছিলেন।























