স্টাফ রিপোর্টার ॥ ‘চল সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৭ এপ্রিল শনিবার সকালে জেলা সঞ্চয় ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা সঞ্চয় কর্মকর্তা প্রশান্ত কুমার দে, এনডিসি মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল।























