শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

খবর টি পড়েছেন : ৩১৭
শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোটার ॥ ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ এপ্রিল শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে জেলা সদর হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
সিভিল সার্জন ডা. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ মোবারক হোসেন।
আলোচনা সভায় বক্তারা সমাজের সর্বত্র সকলের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য সুচিকিৎসা গ্রহণের ব্যাপারে তাগিদ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নয়ন শান্তির লক্ষ্যে শেখ হাসিনার বিকল্প নেই ॥… পরবর্তী সংবাদ শেরপুরে সঞ্চয় সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads