শেরপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পৌর অডিটরিয়ামে আয়োজিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। ওইসময় তিনি বলেন, উন্নয়ন ও শান্তির জন্য বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য যুবলীগের নেতৃত্বে তৃণমূল থেকে এখনই জাগরণ সৃষ্টি করতে হবে।
জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান দুলাল, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আলম মিয়া, শ্রীবরদী উপজেলা যুব লীগের আহ্বায়ক জুয়েল মিয়া, যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া, নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক রঞ্জু মিয়া, শেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, শহর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান প্রমুখ। বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা আব্দুল মতিন, ইব্রাহীম খলিল মেহেদীসহ বিভিন্ন উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।























