শেরপুরে এবার নতুন সাজে সুপার শপ মিমোজা

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে এবার নতুন সাজে সুপার শপ মিমোজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ক্রেতাদের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শেরপুরে অত্যাধুনিক লাইফস্টাইল, ফ্যাশন, কসমেটিকস ও বেবিফুড নিয়ে সুপার শপ মিমোজা এন্টারপ্রাইজ বর্ধিত কলেবরে নবযাত্রা করেছে। ৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর নিউমার্কেটের দ্বিতীয় তলায় ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওই সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, মিমোজা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাচ্চু, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান নতুন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দৃষ্টিনন্দন শৈল্পিক সাজ, বৈচিত্র্যময় উপস্থাপনা আর আধুনিক সেবা নিয়ে শেরপুরে চালু হওয়া অত্যাধুনিক শপ মিমোজা ইতোমধ্যে ক্রেতা সন্তুষ্টিতে স্থানীয় রুচিশীল ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর এ বিষয়ে মিমোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘আমরা সুলভ মূল্যে পণ্যসেবা দেওয়ার চেষ্টা করছি। খোলামেলা, বন্ধুত্বপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ক্রয়-বিক্রয় সেবা দিচ্ছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী আটক পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের প্রয়াত ৪ নেতার স্মরণসভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads