ঝিনাইগাতীতে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী আটক

খবর টি পড়েছেন : ১৫৬
ঝিনাইগাতীতে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে স্বামী-শ^শুরবাড়ীর নির্যাতনে অতিষ্ঠ অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার বাঁকাকুড়া গ্রামে স্বামীর বসতঘর থেকে ধর্নার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ফারজানা আক্তার সোনামনি (১৯) শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গ্রামের নুরুল হকের মেয়ে। ওই ঘটনায় স্বামী ও শ^শুরবাড়ীর লোকজন পালিয়ে গেলেও পাশ^বর্তী শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ স্বামী রাসেল মিয়াকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ২ বছরে আগে বিয়ের পর থেকে স্বামী এবং শ^শুরবাড়ীর লোকজন ওই গৃহবধুকে নানা কারণে অত্যাচার করতো বলে নিহতের বাবা-মা অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা পরিস্কার হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে এবার নতুন সাজে সুপার শপ মিমোজা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads