স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের প্রয়াত ৪ নেতার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শনিবার বিকেলে শহরের নওহাটা মডার্ণ অটো রাইস মিলে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম আলহাজ্ব হযরত আলী, ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, শ্রমিকনেতা মরহুম সেলিম রেজা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম মঞ্জুরুল আলম চঞ্চল ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আতিকুজ্জামান রাজুর স্মরণে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রওশন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
৭নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন বাদশা’র সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা যুবলীগের সাবেক সভাপতি ডাঃ আব্দুস সালাম, বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, রফিকুল ইসলাম, আব্দুল মালেক আকন্দ প্রমুখ। পরে প্রয়াত ওই ৪ নেতার স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।























