শ্রীবরদীতে গোলাম মোস্তফা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৭
শ্রীবরদীতে গোলাম মোস্তফা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককে না বলার দীপ্ত প্রত্যয়ে শেরপুরের শ্রীবরদীতে গোলাম মোস্তফা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৬ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার ভায়াডাঙ্গা এলাকার টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এ্যাডমিরাল (অবঃ) মোঃ খোরশেদ আলম। ওইসময় তিনি বলেন, ফুটবল খেলার মাধ্যমে শুধু শারীরিক কসরতই হবে না, বরং জাতীয় পর্যায়ে সুনামও অর্জিত হবে। দেশটি স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতি, বিনোদন ও ক্রীড়াতেও এগিয়ে যেতে পারলে দেশের সার্বিক সমৃদ্ধি অর্জন সম্ভব হবে। এই এলাকার বেকাররা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি সংখ্যক টিকতে পারে না হেতু কর্ম সংস্থান হচ্ছে না। তাই ক্রীড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবককে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সমৃদ্ধ দেশ গঠনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ওই প্রয়াসকে সার্থক করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।
রাণীশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, কেকে’রচর ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহসিনুল বারী রুমি, এমএ মোনায়েম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ।
ওইসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌর মেয়র আবু সাইদ, এনএসআই সহকারী পরিচালক অপু কুমার ভৌমিক, সহকারী কমিশনার (আইসিটি) মোস্তাফিজুর রহমান, আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, হালিমা-আহসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক আলহাজ্ব হায়দর আলী, এডভোকেট সাইদুর রহমান দোলা, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সদর ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, রাণীশিমূল পাইলট ইউনিয়ন আ’লীগের সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন বখতিয়ার, সাবেক চেয়ারম্যান আবু সামা কবির, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্তসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে শেরপুর রাইজিং স্পোর্টিং ক্লাব ভায়াডাঙ্গা এফ সি’কে ৫-০ গোলে পরাজিত করে।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা’র প্রয়াত পিতা গোলাম মোস্তফা’র স্মৃতিতে ওই টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের প্রয়াত ৪ নেতার স্মরণসভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ কমনওয়েলথ গেমসে প্রথম পদক জিতলেন শ্যুটার বাকী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads