স্টাফ রিপোর্টার : শেরপুরে কামারিয়া-নকলা সড়কে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় মোটর সাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল আরোহী ২ কিশোর নিহত হয়েছে। ৬ এপ্রিল শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন-নকলা উপজেলার বানেশ^র্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জানু মিয়া (১৭) ও আব্দুস সালামের ছেলে রাজীব আহমেদ (১৮)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তারাকান্দি বাজার থেকে ওই দুই কিশোর পোলাদেশী গ্রামের বাড়ীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেল চালক জানু মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং রাজীবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।























