ঝিনাইগাতীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৩৮
ঝিনাইগাতীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর এলাকায় রাস্তার পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস ঝুলন্ত অবস্থায় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের নিকট থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমা বেগম (২৫) স্থানীয় ভারুয়া এলাকার সোহেল মিয়ার স্ত্রী। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে বলে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানিয়েছেন।
নিহতের বাবা ঝিনাইগাতীর নলকুড়া গ্রামের বাসিন্দা ছৈমদ্দিন মিয়া জানান, তার মেয়ের ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন।
এ বিষয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কবি সংঘ’র সংবর্ধনায় অভিষিক্ত হলেন বার সভাপতি… পরবর্তী সংবাদ শেরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ কিশোর নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads