বিশেষ সংবাদদাতা ॥ সরকারি তিতুমীর কলেজস্থ শেরপুর জেলা ছাত্র সংসদ’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১ এপ্রিল রবিবার সংগঠনের প্রধান উপদেষ্টা রকিবুল আলম রকি সাক্ষরিত এক চিঠিতে ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অনুমোদন দেয়া হয়। এতে রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমানকে আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলামকে ১নং যুগ্ম আহবায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, তারেক আহমেদ, মনজুরুল ইসলাম, তনয় তানভীর, মাহফুজুর রহমান, কামরুজ্জামান, জিয়াউল হক জিয়া ও রোকসানা পারভীন এবং সদস্য আনোয়ার কবির সৈকত, রিপন মাহমুদ, মাহফুজুল হক, জাহিদ হাসান জিহান, সোহান মিয়া, মোখলেসুর রহমান রবিন, রাশেদুল ইসলাম রাসেল, খোকন মিয়া, জাকির হোসেন ও ফারুক হোসেন।























