ads

সোমবার , ২ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট চিকিৎসক নজরুল ইসলামের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২৩২
শেরপুরে বিশিষ্ট চিকিৎসক নজরুল ইসলামের ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম (৯৩) আর নেই। তিনি ২ এপ্রিল সোমবার রাত সোয়া ৮টায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শহরের নারায়ণপুর গোপালবাড়িস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি সরকারি চাকরি জীবনে জেলা সদর হাসপাতালের আরএমও ছিলেন। মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে প্রথম নামাজে জানাজা এবং বাদ যোহর শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকরঘোষ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা ও সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ৮শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গৃহহীন পরিবারের মাঝে নির্মিত ঘর হস্তান্তর

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads