ads

শনিবার , ৩১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সোনার বাংলা যুব সংঘ’র অফিস উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরে সোনার বাংলা যুব সংঘ’র অফিস উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের দমদমা মহল্লায় প্রতিষ্ঠিত ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘সোনার বাংলা যুব সংঘ’র অফিস উদ্বোধন করা হয়েছে। ৩০ মার্চ শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে ওই অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ।
এ উপলক্ষে সংগঠনের সভাপতি মিজানুর রহমান মুক্তার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মুরাদ হোসেন বাদশা, সমাজসেবক আবুল কাশেম আকন্দ, খন্দকার কালু গাজী, মুসা আলম সরকার, আব্দুল আলীম, আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, হুরমুজ আলী, রফিকুল ইসলাম, মনিহার হোসেন, কাকন খন্দকার, জাকারিয়া হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সামাদ। ওইসময় প্রধান অতিথি সংগঠনের নিবন্ধনের দায়িত্ব গ্রহণ ও স্থানীয় বিদ্যুৎ সমস্যার সমাধানসহ আর্থিক তহবিল গঠনে ১০ হাজার টাকা এবং বিশেষ অতিথি ১০ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০১৮ সালের পর কোন শিক্ষার্থীকে গাছতলায় পড়তে হবে… পরবর্তী সংবাদ শেরপুরে বাংলাভিশন টেলিভিশনের যুগপূর্তি পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads