স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাংলাভিশন টেলিভিশনের যুগপূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ শনিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার।
বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আলহাজ্ব এমএ হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শরিফুর রহমান, মেরাজ উদ্দিন, হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য, আসাদুজ্জামান মোরাদ, এএসএম রওশন কবীর আলমগীর, মহিউদ্দিন সোহেল, মান্নান সোহেল, ইমরান হাসান রাব্বী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি কোহিনুর রুমা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বাংলাভিশনের যুগপূর্তির কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।




