নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বজ্রপাতে আসমত আলী (৩০) নামে এক জেলে নিহত হয়েছে। ৩১ মার্চ শনিবার সকালে উপজেলার কুর্শা বিলে ওই ঘটনা ঘটে। আসমত আলী নকলা পৌরসভার কলাপাড়া গ্রামের আবেদ আলীর পুত্র। সে ৩ পুত্র সন্তানের জনক।
জানা যায়, শেরপুরের নকলা পৌরসভার কলাপাড়া গ্রামের আবেদ আলীর পুত্র আসমত আলী শনিবার সকালে পার্শ্ববর্তী কুর্শা বিলে জাল দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে আসমতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
























