স্টাফ রিপোর্টার ॥ ’বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩১ মার্চ শনিবার দুপুরে শহরের থানা মোড়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন সরোয়ার, প্রভাষক সেলিম মিয়া, নারী নেত্রী আইরিন পারভিন, প্রভাষক হাতেম আলী, শ্রমিক নেতা এরশাদ আলী, শিক্ষক আবু তারেক, শিক্ষার্থী প্রীতি আক্তার প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক,আইনজীবী,নারী সংগঠনের নেত্রী, শ্রমিক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা ‘সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি সইব না, দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না’ বলে শপথ গ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
























