ads

বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ॥ সভাপতি এনামুল, সম্পাদক রশিদ

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ॥ সভাপতি এনামুল, সম্পাদক রশিদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে এনামুল হক সভাপতি ও আব্দুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। নির্বাচন কমিশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ৪ সদস্য, জেলা আইনজীবী সমিতি সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, অডিটর এডভোকেট মোঃ ফরহাদ আলী ও নির্বাহী সদস্য এডভোকেট রেদওয়ানুল হক আবীরসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট শিবলু চন্দ্র দাস ও এডভোকেট মতিউর রহমান।
এ নির্বাচন কমিশনের সচিব কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১৫ জন ভোটারের মধ্যে ২১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ এনামুল হক ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পেয়েছেন ৯৮ ভোট। সহ-সভাপতি ২ পদে মোস্তাফিজুর রহমান হযরত পেয়েছেন ১১১ ভোট। অপর ২ প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পারুল ও আব্দুল মজিদ ৯১ করে সমান ভোট পাওয়ায় আব্দুল মজিদ সমঝোতায় আমিনুল ইসলাম পারুলকে ছেড়ে দেন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার অপর ২ প্রতিদ্বন্দ্বী আজিজুল হক আজিজ পেয়েছেন ৬৮ ভোট ও শওকত হোসেন পেয়েছেন ২ ভোট। সহ-সাধারণ সম্পাদক ২ পদে মোহাম্মদ আলী ৯৮ ও নুরুল ইসলাম ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের অপর ২ প্রতিদ্বন্দ্বী মজনু মিয়া কাজল পেয়েছেন ৭৮ ভোট ও শফিকুল ইসলাম পেয়েছেন ৪০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অডিটর পদে হযরত আলী ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাজ্জাত হোসেন পেয়েছেন ৯০ ভোট। এছাড়া ৫ নির্বাহী সদস্য পদে মজিবুর রহমান ১৬৪, মমিন উদ্দিন ১৫২, হামিদুর রহমান ১৩০, আসাদুজ্জামান আক্তার ১২৭ ও আব্দুর রাজ্জাক ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের অপর প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৫২ ভোট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ আ’লীগ প্রার্থী… পরবর্তী সংবাদ শেরপুরে ফাঁসিতে ঝুলে শ্রমিকের আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads