ads

বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ আ’লীগ প্রার্থী সোহাগ জয়ী

খবর টি পড়েছেন : ১৭১
নকলায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ আ’লীগ প্রার্থী সোহাগ জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ জয়ী হয়েছেন। ২৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম ওই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫১ হাজার ৫৫২। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন (স্বতন্ত্র) মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৩৬ ভোট।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬৩টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন। তার মধ্যে শতকরা ৪৩.৭৪ ভাগ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দুপুরেই কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের  ঘোষণা দেন বিদ্রোহী প্রার্থী শাহ মোঃ বোরহান উদ্দিন।
উল্লেখ্য, জাতীয় সংসদের সাবেক হুইপ বিএনপি নেতা মরহুম জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই ও নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান মনির চৌধুরীর মৃত্যুজনিত কারণে স্থানীয় সরকার এ উপজেলার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে এবং পরবর্তীতে ২৯ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ॥ সভাপতি…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads