স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বৃহস্পতিবার শহরের নওহাটা এলাকায় বিদ্যালয় মাঠে আয়োজিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বারের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোঃ মজিবর রহমান মাস্টার, সহকারী প্রধান শিক্ষক সোহরাব আলী, সিনিয়র সহকারী শিক্ষক এমদাদুল হক প্রমুখ। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ওইসময় ম্যানেজিং কমিটির অন্যান্য কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।























