ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘স্কুল ও পরিবারের যৌথ চেষ্টায় শিক্ষার্থীর জীবন উন্নত হয়’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যিদনী মডেল স্কুলের মাঠে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুখ আহমেদ, কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আতাউর রহমান মাষ্টার, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. সফর উদ্দিন, প্রধান শিক্ষক মো. কাউসার আহমেদ লালন, শিক্ষক মো. হবি মিয়া, অভিভাবক মো. জবেদ আলী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মোঃ জাহিদুল হক মনির।
সমাবেশে প্রায় ৩ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।























