ads

বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু

খবর টি পড়েছেন : ১৭৭
নকলা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টায় ৯টি ইউনিয়নের ৬৩ টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয়ে ওই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন (মোটর সাইকেল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলায় মোট ভোটার একলাখ ৫১ হাজার ২৮২জন (৭৪,৩৫৮পুরুষ ও ৭৬,৯২৫ জন মহিলা)। ৬৩টি কেন্দ্রের জন্য ৬৩ প্রিজাইডিং অফিসার, ৩০৫ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬১০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। তাছাড়া পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশ, র‌্যাবের ৩ টি টিম, ৩প্লাটুন বিজিবি, মোবাইল টিম, আনসার-ভিডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, জাতীয় সংসদের সাবেক হুইপ বিএনপি নেতা মরহুম জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই ও নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান মনির চৌধুরীর মৃত্যুজনিত কারণে স্থানীয় সরকার এ উপজেলার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে এবং পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী শহর বিএনপি’র সভাপতি জামাল উদ্দিনের ইন্তেকাল পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আ’লীগ নেতা বাদশা’র গণসমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads