ads

বুধবার , ২৮ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হদিস মেলেনি ৬ দিনেও : শেরপুরে নিখোঁজ কিশোর জাহিদকে নিয়ে অপহরণ শঙ্কা

খবর টি পড়েছেন : ১৬২
হদিস মেলেনি ৬ দিনেও : শেরপুরে নিখোঁজ কিশোর জাহিদকে নিয়ে অপহরণ শঙ্কা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর শহর থেকে নিখোঁজের ৬ দিন পরও হদিস মেলেনি জাহিদ (১২) নামে সেই কিশোরের। এ নিয়ে নিখোঁজ জাহিদের স্বজনরা নানা উদ্বেগ-উৎকণ্ঠা ও হতাশায় ভেঙে পড়েছেন। এদিকে ওই নিখোঁজের ঘটনা নিয়ে এখন অপহরণের শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে জাহিদের সন্ধানপ্রার্থী বিপুল মিয়ার মোবাইলে (০১৭২৪-৫৭১০৭০) প্রায় প্রতিদিনই কল দিচ্ছে এক শ্রেণির প্রতারকরা।
জানা যায়, ২৩ মার্চ শুক্রবার দুপুরে জেলা শহরের গৃর্দানারায়ণপুরস্থ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয় কিশোর জাহিদ। হালকা-পাতলা গড়নের ওই কিশোরের উচ্চতা সাড়ে ৩ ফুট ও গায়ের রঙ উজ্জল শ্যামলা। তার গায়ে ছিল হালকা সবুজ রঙের হাফ হাতা গেঞ্জী ও পরনে ছিল থ্রি কোয়ার্টার খাকি রঙের প্যান্ট। আর পায়ে ছিল হলুদ রঙের প্লাস্টিকের স্যান্ডেল। সে ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে এবং সম্প্রতি শহরের গৃর্দানারায়ণপুরস্থ এক ঘনিষ্ঠজনের বাসায় থেকে সে শেরপুর শহরের রাজবল্লভপুর রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়ন করছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে সে ওই বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। এরপর বহু খোঁজাখুজিসহ স্থানীয়ভাবে মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দিন সন্ধ্যায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
এদিকে নিখোঁজের ৬ দিন পরও কিশোর জাহিদের হদিস না পাওয়ায় তার স্বজনরা হতাশায় একেবারে মুষড়ে পড়েছেন। জাহিদের ঘনিষ্ঠজন বিপুল মিয়ার অভিমত, চটপটে স্বভাবের কিশোর জাহিদ বর্তমান বা স্থায়ী ঠিকানা ভুলার কথা নয়। প্রতিদিনই স্বজনরা পত্র-পত্রিকাসহ শেরপুর সদর থানায় খোঁজ নিচ্ছেন। কিন্তু এরপরও তার খোঁজ না পাওয়ায় তারা কিছুতেই ভরসা পাচ্ছেন না জাহিদ আদৌ বেঁচে আছে কিনা। এছাড়া ওই ঘটনা নিয়ে স্থানীয় অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলছেন, জাহিদ কোন দুর্বৃত্ত চক্রের খপ্পড়ে পড়ে থাকতে পারে। সেক্ষেত্রে তাকে জিম্মি করে দুর্বৃত্ত চক্র বিশেষ ফায়দা লুটতে পারে অথবা কৌশলে তার অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিতে পারে কিংবা তাকে পাচারও করে দিতে পারে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, কিশোর জাহিদ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী গ্রহণের পর দেশের প্রতিটি থানায় মেসেজ পাঠানো হয়েছে। থানা পুলিশও খোঁজ খবর নিচ্ছে। এখন পর্যন্ত জাহিদ অপহরণ বা দুর্বৃত্ত চক্রের খপ্পড়ে পড়তে পারে-এমনটা মনে হচ্ছে না। বরং প্রাথমিক পর্যায়ে সেটাকে নেহায়েত অভিমানবশতঃ সরে থাকা বলেই মনে হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বাংলার কাগজ’র ৪ বছর পূর্তি ও চ্যানেল… পরবর্তী সংবাদ শ্রীবরদী শহর বিএনপি’র সভাপতি জামাল উদ্দিনের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads