শেরপুর (নালিতাবাড়ী) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর ‘ভিশন মিডিয়া’র প্রকাশিত ‘সাপ্তাহিক বাংলার কাগজ’র ৪ বছর পূর্তি উদযাপন এবং একই প্রতিষ্ঠানের ‘চ্যানেল বাংলা’র উদ্বোধন করা হয়েছে। ২৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
ভিশন মিডিয়ার নির্বাহী প্রধান মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে চ্যানেল বাংলা’র উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। প্রিয় অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান। প্রিয় অতিথি হিসেবে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। প্রিয় মুখ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, বাংলার কাগজ উপ-সম্পাদক এম. সুরুজ্জামান, স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মিশু, আব্দুল মোমেন, প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল। সঞ্চালনায় ছিলেন স্টাফ রিপোর্টার জাহিদুল হক মনির ও রিপোর্টার্স ক্লাবের সদস্য জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আগত টেলিভিশন চ্যানেলের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে চতুর্থ বর্ষ পূর্তিতে বাংলার কাগজ পরিবারকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। সেইসাথে তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।























