ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ’বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পথযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। এ উপলক্ষে ২৮ মার্চ বুধবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে পথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অায়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পথযাত্রা ও আলোচনা সভায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।























