শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে পথযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। এ উপলক্ষে ২৭ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি পথযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
পরে পৌর শহরের গোল চত্ত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের জামতলায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল জোনের সহকারি উপ-পরিচালক আমির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুব জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম রহুল আমীন কালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও এপিপি আই উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন, সহকারি অধ্যাপক আতিয়া পারভিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন তাতিহাটি আইডিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।























