ঝিনাইগাতীতে কবি সংঘ’র আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৫
ঝিনাইগাতীতে কবি সংঘ’র আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কবি সংঘ’র উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। ২৬ মার্চ সন্ধ্যায় কবি সংঘ’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কবি সংঘ’র সভাপতি মোঃ মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আইয়ুব আকন্দ বিদ্যুৎ, উপদেষ্টা হাজি অছি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবেতা ম্রং, প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক ও কবি সংঘের সহ-সভাপতি ফজিলা খাতুন শারমিন, সাধারণ সম্পাদক আল হারুন, সদস্য আনিছুর রহমান, নবীজল হক রানা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, শেখ ফরিদ, মনিরুজ্জামান, কাওসার আহাম্মেদ জয়, সামিউল হক, সুলতান আহাম্মেদ, মাহবুবুর রহমান, মোখলেছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে কবিতা পাঠের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads