স্টাফ রিপোর্টার ॥ ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এ উপজীব্যকে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরেও কারা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মার্চ সন্ধ্যায় কারা কম্পাউন্ডে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বেসরকারি কারা পরিদর্শক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ও আঞ্জুমান লিপি।
জেলার মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেল সুপার আরিফ ফয়সাল খান, এনডিসি মাসুদ রানাসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে নুসরাত জাহান রিয়া, সৌরভ, মেরিনা, উজ্জল ও রিয়ামনি। এছাড়া নৃত্য পরিবেশন করে অনামিকা ও কেয়া। দর্শক-শ্রোতারা প্রায় মধ্যরাত পর্যন্ত ওই অনুষ্ঠান উপভোগ করেন।























