স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় পুনঃনির্মিত মাদ্রাসার ভিত্তি ফলক উন্মোচন করেছেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। এ উপলক্ষে ২৪ মার্চ শনিবার দুপুরে মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই মাদ্রাসা অঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শরাফত আলী, সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব আজাহার আলী মাস্টার, আব্দুল করিম, আলহাজ্ব মকবুল হোসেন, গোলাম রব্বানী সাধু, শফিকুল ইসলাম মন্ডল, খন্দকার মোঃ কালু গাজী, সাইফুল ইসলাম লেবু, লুৎফর রহমান, ডাঃ এসআরডি আলম প্রমুখ।

ওইসময় প্রধান অতিথি হুমায়ুন কবীর রুমান জেলা পরিষদ তহবিল থেকে মাদ্রাসার উন্নয়নে ১ লাখ ও বিশেষ অতিথি রফিকুল ইসলাম আধার ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। পরে অতিথিদ্বয় অন্যান্যদের নিয়ে মাদ্রাসার ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা অংশ নেয়।
এরপর দমদমা নূরানী তালিমুল কোরআন ফিজা মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বন বিভাগের সাবেক রেঞ্জার আলহাজ্ব আব্দুল মজিদ দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক, সহকারী সুপার মাওলানা মোঃ আবু ইউসুফ ও মাওলানা মোঃ আইয়ুব আলী, সমাজসেবক গোলাম রব্বানী সাধু, খন্দকার মোঃ কালু গাজী, মিজানুর রহমান মুক্তা, সেলিম মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে অতিথিদ্বয় এ মাদ্রাসার উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন।























