‘বাংলাদেশ জিন্দাবাদ’ লেখায় তোপের মুখে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান ॥ ইউএনও’র আচরণে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন

খবর টি পড়েছেন : ২১৬
‘বাংলাদেশ জিন্দাবাদ’ লেখায় তোপের মুখে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান ॥ ইউএনও’র আচরণে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিপত্তি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফের বিপত্তি ঘটিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা একেএম মোখলেসুর রহমান রিপন। ২৬ মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন অনুষ্ঠানে তার লিখিত বাণীতে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ লেখা থাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে পরিস্থিতি উপ্তত্ত হয়ে পড়লে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি।
জানা যায়, সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের কর্মসূচী পুস্পস্তবক অর্পণ ও শহরে শোভাযাত্রা এবং স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ, কোচকাওয়াচ প্রদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় মঞ্চে উঠেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমানসহ অন্যান্যরা। ওইসময় উপজেলার চেয়ারম্যানের একটি লিখিত বক্তব্য নজরে আসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের। ওই লিখিত বক্তবের শেষাংশে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ লেখা থাকায় আওয়ামী লীগ নেতা ফজলুল হকের অবস্থানে স্থানীয় মুক্তিযোদ্ধা ও দলীয় নেতা-কর্মীরা প্রতিবাদে উপ্তত্ত হয়ে উঠেন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানের ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ লেখা বক্তব্যের কাগজ ছিড়ে ফেলেন আওয়ামী লীগ নেতা ফজলুল হক। ওইসময় দলীয় নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা উপজেলা চেয়ারম্যানের সাথে বাক-বিতন্ডায় জড়ালে পরিবেশ উপ্তত্ত হয়ে উঠে। তারা উপজেলা চেয়ারম্যানকে ‘স্বাধীনতা বিরোধী ও ‘পাকিস্থানের দালাল’ বলে স্লোগান দিতে থাকলে তিনি বাধ্য হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর পরিবেশ শান্ত হলে আলোচনা সভা শেষ করা হয়। পরে অনুষ্ঠান বর্জন করা মুক্তিযোদ্ধাদের একাংশের উদ্যোগে পৃথক অবস্থানে আয়োজিত সমাবেশ থেকেও মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতারা তাদের বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে ‘পাকিস্তানের দোসর’ বলে উল্লেখ করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ এর তীব্র প্রতিবাদ জানান।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, উপজেলা চেয়ারম্যান বিএনপি করায় তিনি সময় সময় কৌশলে বিএনপির গুনগান গাইতে চান। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তার বাণীতে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ লেখা থাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তীব্র প্রতিবাদ করেন। এজন্য ওই কাগজ ছিড়ে ফেলেও যখন পরিবেশ শান্ত করা যাচ্ছিল না, ঠিক তখন আওয়ামী লীগ-যুবলীগ ও মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন উপজেলা চেয়ারম্যান।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, ২ বছর আগেও উপজেলা চেয়ারম্যান তার বাণীতে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বলায় মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করেছিলেন। আজ তিনি ঠিক একই কায়দায় তার বাণীতে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ লিখে নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগসহ আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আর উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান বলেন, অনুষ্ঠান সূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কোন বাণী ছিলো না। তবে তিনি নাকি একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলেন। বাণীতে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ লেখা থাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবাদ করায় পরিবেশ কিছুটা উপ্তত্ত হয়েছিলো। চেয়ারম্যান অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়।
তবে অভিযোগ সরাসরি অস্বীকার না করে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান বলেন, আমার একটা বাণী অফিসের পিওন শফিকুলের কাছে ছিল, বাণীতে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ লেখা ছিলো। কিন্তু আমিতো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওই বাণী পাঠ করি নাই। তারপরও ওই বাণীতে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ লিখা আছে শুনে সবাই উত্তেজিত হয়ে উঠেন। তাই অনুষ্ঠান থেকে চলে এসেছি। এখানে আমার আর বলার কিছু নেই।
এদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশ। সোমবার সকাল ১১ টায় তারা পৌর শহরের উত্তরবাজার এলাকায় আলাদাভাবে স্বাধীনতা দিবস পালন ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবি জানান। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বারি তালুকদার, আব্দুস সালাম, নাজিম উদ্দিন, আব্দুল ওহাব, মোকছেদ আলী বেগ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সব মুক্তিযোদ্ধাদের নিয়ে যোগ দিতে ২৫ মার্চ বিকেলে একটি প্যান্ডেল তৈরি করতে এবং মুক্তিযোদ্ধা সংসদ র্কাযালয় ব্যবহারের জন্য চাবি চাইতে গেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার তাতে বাঁধা দেন। ওই সময় মুক্তিযোদ্ধাদের কয়েকজন মুক্তিযোদ্ধারা কোথায় বসবে- এমন প্রশ্ন করলে, ইউএনও তাদেরকে মাটিতে বসার কথা বলে তিরস্কার করেন। এ ছাড়াও মুক্তিযোদ্ধারা ইউএনও’র বিরুদ্ধে প্রতি বছর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাজ থেকে মোটা অংকের চাদা আদায় করে তাদের নি¤œমানের খাবার ও উপহার দেওয়ার অভিযোগ করেও ক্ষোভ প্রকাশ করেন। ওই সময় তারা সমাবেশ থেকে অবিলম্বে উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবি জানান। তা না হলে আরও বড় ধরণের আন্দোলণের হুসিয়ারী উচ্চারণ করেন।
তবে মুক্তিযোদ্ধাদের আনিত অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সংগে অশালীন আচরণের প্রশ্নই আসে না। আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি তাদেরকে সব সময় সম্মানের চোখে দেখি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কারা সপ্তাহ পালিত পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads