স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ী এলাকায় সম্প্রতি হাতির আক্রমণে নিহত ৫ ব্যক্তি ও ১৮ ক্ষতিগ্রস্ত পরিবারকে আথিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৩ মার্চ শুক্রবার বিকেলে ঝিনাইগাতীর রাংটিয়া বনবিভাগের রেঞ্জ অফিস প্রাঙ্গনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ আলহাজ্ব প্রকৌশলী ফজলুল হক চাঁন নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
এ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, জেলা পরিষদের মহিলা সদস্য আয়েশা সিদ্দিকী রুপালী, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, উপজেলা যুবলীগ আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।























